images

শিক্ষা

পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশ 

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৫:৫৮ পিএম

পাবলিক পরীক্ষায় প্রচলিত ‘সাইলেন্ট এক্সপেল’ (নীরব বহিষ্কার) এর নিয়ম বাদ দেওয়া হচ্ছে শিগগিরই। এ নিয়ম পরিবর্তন করে নীতিমালা সংশোধনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এবারের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

আরও পড়ুন
Pmo

প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো বিধিতে ‘আনডিউ’ কিছু থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও এমন বিধান নেই। মূলত বোর্ডের ১৯৬১ সালের নীতিমালায় যুক্ত রয়েছে এমন ধারা।

বর্তমানে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই বলেও জানান এহছানুল হক মিলন। আর তাই এ নীতিমালা এখন আর প্রযোজ্য নয় জানিয়ে দ্রুত নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেন মন্ত্রী।

আরটিভি/এসএইচএম