বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১০:০২ এএম
৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাডারের মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে।
কোথায় ও কখন পরীক্ষা
মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
কী কী লাগবে ভাইভায়
প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনলাইন ফরমের সঙ্গে সব সনদ ও নথিপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি সব মূল সনদ অবশ্যই বোর্ডে দেখাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রার্থীদের সাক্ষাৎকারপত্র বা প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কোনো কাগজ ডাকযোগে পাঠানো হবে না।
এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।
কমিশন আরও সতর্ক করে বলেছে, কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আরটিভি/জেএমএ