images

শিক্ষা

উচ্চতর গ্রেড নিয়ে এমপিওভুক্ত দুই হাজার শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

রোববার, ০৩ মে ২০২৬ , ০৫:২২ পিএম

নতুন করে এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড স্কেল পাচ্ছেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন রয়েছেন।

আরও পড়ুন
traffic-law

ট্রাফিক আইন ভাঙলেই যাচ্ছে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন রয়েছেন।

সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সভাপতিত্ব করেন। মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন এতে।

আরটিভি/এসএইচএম