images

শিক্ষা

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের নতুন নির্দেশনা

বুধবার, ০৬ মে ২০২৬ , ১২:৩১ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থপ্রাপ্তি সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে অবসর সুবিধা বোর্ড। ২০২২ সালের জুন মাস পর্যন্ত যেসব আবেদন জমা দেওয়া হয়েছে, সেসব আবেদনকারীদের ব্যাংক হিসাব সচল রাখার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, আইবাস ডাবল প্লাসের মাধ্যমে অর্থপ্রদানের সুবিধার্থে আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত আবেদনকারীর ক্ষেত্রে মনোনীত ব্যক্তির এনআইডি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন
Web-Image

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন প্রকল্প নিতে আগ্রহী ইউনেস্কো

এছাড়া ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর, জমার তারিখ এবং এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে আবেদনকারী ও নমিনিকে তাদের ব্যাংক হিসাব সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।

বোর্ড আরও জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাটাগরি অনুযায়ী আলাদা ইমেইলে তথ্য পাঠাতে হবে। 

স্কুল ক্যাটাগরির জন্য school.terbb@gmail.com

কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরির জন্য college.terbb@gmail.com
 
এবং মাদরাসা ক্যাটাগরির জন্য madrasha.terbb@gmail.com

অবসর সুবিধা বোর্ডের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থপ্রদান কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে।


আরটিভি/জেএমএ