ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ইস্রাফীল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:১৫ পিএম
মো. ইস্রাফীল।  ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মো. ইস্রাফীল।

বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইস্রাফীলকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন

এতে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। তিনি উপাচার্য পদে যোগদানের অব্যাহতির পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি
‘We are Sheikh Hasina’s Men (আমরা শেখ হাসিনার লোক)’—এমন বক্তব্যসংবলিত ফেসবুক প্রোফাইলের অধিকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর আবুল কালাম আজাদকে পদ থেকে অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।
ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি