images

শিক্ষা

শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৩:৩৩ পিএম

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক আগামী সপ্তাহের রবিবার (১৭ মে) ছাড় হতে পারে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে রয়েছে। আজ মন্ত্রণালয় থেকে চেক ছাড়ের অফিস আদেশ হবে এবং আগামী রবিবার বাংলাদেশ ব্যাংকে চেক পাঠানো হবে। পরে সেখান থেকে একটি চিঠি আসার পর সোমবার বা মঙ্গলবার চেক ছাড় হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।

বর্তমানে দেশে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে ৫ হাজার ৭৬৭টি দাখিল, ১ হাজার ২৮৫টি আলিম, ৯৯৩টি ফাজিল এবং ১৮৪টি কামিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর বোনাস পাওয়ার এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা। আগামী কয়েক দিনের মধ্যে মন্ত্রণালয়ের দাপ্তরিক প্রক্রিয়া শেষ হলে ব্যাংকগুলোর মাধ্যমে এই অর্থ উত্তোলন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

আরটিভি/টিআর