images

শিক্ষা

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইবায় এআই ব্যবহারের চিন্তা সরকারের: শিক্ষামন্ত্রী

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৪:৪৭ পিএম

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের ভাইভায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের চিন্তা-ভাবনা করছে সরকার। তবে, প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে বিষয়টি নিয়ে।  

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের জন্য প্রায় ৫৩ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে শূন্যপদের সংখ্যা ১১ হাজার ১৫০।

আরও পড়ুন
HSC

৮ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এআইভিত্তিক ভাইভা পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে। এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। তবে, প্রযুক্তিগত উন্নয়ন কাজ এখনও শেষ হয়নি।

মন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ পদ্ধতি চালু করা সম্ভব না হলে প্রচলিত পদ্ধতিতেই ভাইভা নেওয়া হবে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

আরটিভি/এসএইচএম