images

শিক্ষা

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৮:১৪ পিএম

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বে জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বুধবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদূর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হলো।

নির্দেশনার অনুলিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর