images

শিক্ষা

যবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শেষে বিভিন্ন বিভাগের আসন সংখ্যা ফাঁকা, যা জানা গেল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৪:২৭ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের ৯৪০টি আসনের বিপরীতে ৯৩৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে ৭টি আসন শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখার তত্ত্বাবধানে গত ৮ জুলাই শুরু হওয়া চূড়ান্ত ভর্তি কার্যক্রম ধাপে ধাপে বিভিন্ন অনুষদে সম্পন্ন হয়। সর্বশেষ ২১ জুলাই এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শূন্য থাকা ৭টি আসনের মধ্যে গণিত বিভাগে ২টি এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং ইংরেজি বিভাগে ১টি করে আসন খালি রয়েছে।

আরও পড়ুন
05

বেরোবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার

এ বিষয়ে যবিপ্রবির ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, শূন্য আসনগুলো পূরণের বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকা বা পরবর্তী মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তির বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরটিভি/এসআর