images

ক্যাম্পাস / সোশ্যাল মিডিয়া

মুরুব্বি মানুষ যা করবে, সেটাই ঠিক: সর্ব মিত্র চাকমা

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৪:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। এই অভিযান চলাকালে এক বৃদ্ধকে সরিয়ে দেওয়ার ঘটনায় সর্ব মিত্রকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র সমালোচনা।

তবে সেই সমালোচনাকে পাত্তা না দিয়ে উল্টো ট্রল ভিডিও বানিয়েছেন সর্ব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সর্ব মিত্র তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন।

এতে দেখা যায়, এক শিক্ষার্থী অভিযোগ করছে- একজন বয়স্ক ব্যক্তি তার মোবাইল ফোন নিয়ে পালিয়েছেন। তখন সর্ব মিত্র হাস্যরসের ভঙ্গিতে বলেন, “শান্ত হও! মুরুব্বি মানুষ যা করছে, ঠিকই করছে। সিনিয়র সিটিজেন হিসেবে উনার কাজকে সম্মান জানানো উচিত।

শিক্ষার্থী অবাক হয়ে জিজ্ঞেস করলে- আমার ফোন নিয়ে গেছে, তবুও সম্মান জানাব?

সর্ব মিত্র উত্তর দেন, অবশ্যই, মুরুব্বি মানুষ যা করবে, সেটাই ঠিক।

আরও পড়ুন
LITO

নতুন নিয়মে হবে জবির ভর্তি পরীক্ষা, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী তা শেয়ার করেন। 

হাস্যরসাত্মক এ ট্রল ভিডিও ঘিরে কেউ কেউ সেটিকে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

আরটিভি/কেআই