images

ক্যাম্পাস

আজ থেকে ঢাবিতে অনলাইনে ক্লাস শুরু

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:২৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আজ থেকে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

আরও পড়ুন
Web-Image8

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে আজ বিশেষ দোয়া 

এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তী সময় জানানো হবে।

আরটিভি/আইএম