images

ক্যাম্পাস / শিক্ষা

৩০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য 

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৪:৪৩ পিএম

আগামী ৩০ ডিসেম্বরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা বলেন উপাচার্য। 

ড. রেজাউল করিম বলেন, আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন সম্পন্ন করতে আমাদের কোথাও কোনও বাধা নেই। শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি আগ্রহ ও জমজমাট দেখতে পাচ্ছি। সবার সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর একটি সুন্দর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
JU

জাবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, অতঃপর...

তিনি বলেন, উপদেষ্টারা আমাদের সব কথা শুনে সন্তুষ্ট হয়েছেন। আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের কমিশন ছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা থাকবে অনেক বেশি। এবার ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে। আমরা পর্যাপ্ত পরিমান মেশিন রাখব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী। তালিকায় দেখা যায়, ভিসি পদে লড়ছেন ১২ জন। আর জিএস পদে ৯ ও এজিএস পদে ৮ জন রয়েছেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনার জন্য ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে কমিশন।

আরটিভি/এসআর