বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৩:২৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বহু লোকজন সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।
আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরটিভি/এমএইচজে