images

ক্যাম্পাস

ইডেন কলেজ গ্রিন ভয়েসে নতুন নেতৃত্ব: সভাপতি তিষা, সাধারণ সম্পাদক প্রীতি

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৮:২৪ পিএম

পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’-এর ইডেন মহিলা কলেজ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুসরাত ইমরোজ তিষা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রজ্ঞা মোস্তফা প্রীতি। সংগঠনের প্রধান সমন্বয়ক আলমগীর কবীরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। 

এ সময়ের মধ্যে তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য পূরণে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জ্যোতি পাল, সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকা তারন্নুম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া শামস।

সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক রিতা হালদার, অধ্যাপক রুনুসহ কলেজের আরও কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক। তাদের দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন
campous

বিশ্ববিদ্যালয় জুড়ে কুকুরের রাজত্ব, আতঙ্কে শিক্ষার্থীরা

নবনির্বাচিত সভাপতি নুসরাত ইমরোজ তিষা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম হাতে নেব।

সাধারণ সম্পাদক প্রজ্ঞা মোস্তফা প্রীতি জানান, সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক সেমিনার ও বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এই নেতৃত্ব ইডেন মহিলা কলেজে পরিবেশবান্ধব কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তরুণ সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

আরটিভি/এমএ