বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৪:৫২ পিএম
ব্রিটেনভিত্তিক কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) কর্তৃক বিশ্বের ১০০ জন তরুণ নেতা হিসেবে মনোনীত হয়েছেন মুনিয়া ইসলাম মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।
মুনিয়া বর্তমানে ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মুনিয়ার এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।
তার নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ ধরনের অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উপাচার্য মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
আরটিভি/এসএস