মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১২:২১ পিএম
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে। এ ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে সব ধরনের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে মোট ১৬ দিনের ছুটি থাকবে।
ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় দপ্তরগুলো সীমিত পরিসরে জরুরি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীরা ঈদ উদযাপন ও গ্রীষ্মকালীন সময় পরিবারে কাটানোর সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
আরটিভি/জেএমএ