শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৭:৪৯ পিএম
ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (১৫ মে) ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
পোস্টে সাদিক কায়েম লেখেন, তিনি (লি শাওপ্যাং) ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে আমাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, চীনা দূতাবাসের আমন্ত্রণে শনিবার থেকে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে থাকবেন। সফরকালে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহ পরিদর্শন করবেন।
আরটিভি/টিআর