শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৪:৩২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ এবং বাংলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গণন হরকরা গ্যালারিতে সেমিনারের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
সেমিনারের প্রথমদিনে কবি, গীতিকার ও গবেষক মোহাম্মদ মনিরুজ্জামান স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান; প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
এতে আলোচক হিসেবে বক্তব্য দেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ এবং অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা অ্যাকাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমা আহমেদ।
আলোচকরা বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। কবিতা, গান ও গবেষণার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তারা তার সাহিত্য ও গবেষণাকর্মের সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের কাছে তা আরও বিস্তৃতভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আরটিভি/এমএইচজে