images

ক্যাম্পাস / শিক্ষা

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক মো. আলীকে সংবর্ধনা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০২:০৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ল’ এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শহীদ সফিউর রহমান মিলনায়তনে (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ল’ এ্যালামনাই এসোসিয়েশন।

আরও পড়ুন
Lpy

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এমপি এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

বক্তারা তাঁদের বক্তব্যে মোহাম্মদ আলীর এই সাফল্যে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ আইনজীবী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ল’ এ্যালামনাই এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর