বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৮:০৮ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৫-২০২৬ সেশনের ক্লাস শুরু হবে ১৫ জুলাই।
মঙ্গলবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীবৃন্দকে জানানো যাচ্ছে যে, ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাশ আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
এছাড়াও বলা হয় যে, শিক্ষার্থীবৃন্দকে তাদের স্ব-স্ব বিভাগে যোগাযোগপূর্বক ওরিয়েন্টেশন ক্লাশে অংশগ্রহণের জন্য বলা হলো।
আরটিভি/এমএম