images

ক্যাম্পাস

বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৯:২৯ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক রাতের জন্য বহিরাগত ও সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
vsn

বিশ্বকাপ ফাইনালের রাতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত থাকবে নিয়ন্ত্রিত

অফিস আদেশে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯ জুলাই রাত ১০টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত, বাইক, সাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।

অফিস আদেশে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের খেলাগুলো বড় পর্দায় দেখতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের সুযোগ ছিল।

আরটিভি/টিআর