images

ক্যাম্পাস

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল তিতুমীর কলেজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১০:৩০ এএম

হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (২০ জুলাই) রাতে ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা হলেও তিতুমীর কলেজে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত এ ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে মামুন হলের এক শিক্ষার্থী জানান, অধ্যক্ষের সাথে আমরা দফায় দফায় বসেছি। ঢাকার মধ্যে ৭টি কলেজের মধ্যে শুধু তিতুমীরের হলগুলোতেই হল ফি বেশি। অধ্যক্ষ আশ্বাস দিয়েছিলেন ১ হাজার টাকা কমানোর প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। প্রশাসন যে নোটিশ দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।

আরটিভি/টিআর