বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১০:৩২ পিএম
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করেন কমিটির নেতৃবৃন্দ।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, আমরা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছি। দেশ ও জাতির কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সাফল্য কামনা করে দোয়া করা হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল পূর্বের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে এবং পদবঞ্চিত নেতাদের মূল্যায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে—এটাই প্রত্যাশা।
সংগঠনটির সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। সেই আদর্শ ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও শৃঙ্খলাভিত্তিক রাজনীতি এবং নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গণতন্ত্রের অগ্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ জাতীয়তাবাদী আদর্শে আরও শক্তিশালী হয়ে উঠুক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শ শক্তিশালী করতে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নীতি ও আদর্শ বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় বদ্ধপরিকর।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।
এছাড়া কমিটির সদস্য কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মো. মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, ইসমাম হোসেন তন্দ্রা, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
আরটিভি/টিআর