images

ক্যাম্পাস

ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মাসুম, সম্পাদক তুষার

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১২:৪৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহমেদ মাসুম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের তুষার মালাকার হিসেবে মনোনীত হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি খন্দকার আবু সায়েম ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনিক কুমার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অনিক কুমার, মো. তুহিন হোসাইন, উম্মে আইমান মুমু ও আলী আজম মো. আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারা আক্তার সিথি, মো. আব্দুল হান্নান আকিব ও রৌনক খান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেহরাজ বিন আলম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিফ মো. রাহিব।

এছাড়া অফিস প্রশাসন পরিচালক ফাহাদ হোসাইন, অর্থ পরিচালক রেদওয়ান আহমাদ, জনসংযোগ পরিচালক মো. খালেদ হাসান মুহিত, মানবসম্পদ পরিচালক আকলিমা আক্তার জামুর, ব্র্যান্ডিং ও প্রমোশন পরিচালক মো. সাব্বির আহমেদ, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন পরিচালক আরিফ আল হাসান, গবেষণা ও একাডেমিক পরিচালক সুলতানুল আরেফিন সৈকত, বহির্বিষয়ক পরিচালক আনানিয়া রহমান এবং ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক মো. মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন- আমিনুল ইসলাম সিফাত, সাইয়েদ ইহতিরামুল হক, মো. মাহফুজুল হক পিয়াস, মো. মাহিন, মো. শুভ হাসান, আব্দুল্লাহ এরাব, তাসদিদ এনাম, সিনথিয়া মাহাবুব, মো. সানজিদ, মো. সাজেদুল ইসলাম, মো. নয়ন ইসলাম, শিহাব হাসান, কারিমা, আজাদুল ইসলাম তুহিন, ফারদিন আল নুর, মো. নাঈম রহমান, রুকনুজ্জামান হুমায়েদী, মো. মারুফ হাসান নাহিন, মাহমুদুল হাসান, এস. এম. রাইয়ান জুবায়ের ও মো. রবিন আহমেদ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তুষার মালাকার বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংশ্লিষ্ট প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কার্যকর ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করাই আমাদের লক্ষ্য। নতুন কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ক্যারিয়ার ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন
90

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত 

নবগঠিত কমিটির সভাপতি আহমেদ মাসুম রেজা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি এবং ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।

আরটিভি/এসএস