সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৯:৪৬ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড: ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি দুপুর ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এসকে