শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০২:১৫ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সোহাগ রানা।
এ ছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. খায়রুজ্জামান, মো. সাব্বির হোসেন ও মো. তুফান শেখ। অফিস সম্পাদক হয়েছেন মো. মাহফুজুল হক আতিক, সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ এবং কোষাধ্যক্ষ মেহেদী হাসান মুন্না।
দক্ষতা উন্নয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান অভি, ক্রীড়া সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মিনহাজ এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নাইমুল ইসলাম। মিডিয়া, ডিজাইন ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরফুল আমিন।
এ ছাড়া কমিটিতে একাধিক সহকারী সাধারণ সম্পাদক, যুগ্ম অফিস সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং সাতজন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি মো. সাব্বির হোসেন বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমরা ক্লাবের কার্যক্রমকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করব। বিভিন্ন কর্মশালা, সেমিনার ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই। সবার সহযোগিতায় ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটি আগামী মেয়াদে ক্লাবের একাডেমিক, সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করবে।
আরটিভি/টিআর