images

ক্যাম্পাস

জবির পর এবার উত্তপ্ত ঢাকা কলেজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৪:৪৬ পিএম

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মহড়া দেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কলেজ শাখা শিবিরের অফিস সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সদস্য গ্যালারি সাজানোর কাজ করছিলেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশাররফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিতে মালেকসহ অন্যদের ওপর হামলা চালান।’

আরও পড়ুন
19

হঠাৎ উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিবির নেতার দাবি, আবদুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী বলেন, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিপুলসংখ্যক বহিরাগত কর্মী জড়ো হন। এ সময় তারা সাধারণ ছাত্রদল কর্মীদের উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করেন এবং এক ছাত্রদল কর্মীকে মারধর করেন।

তিনি আরও জানান, বহিরাগতদের হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। এতে শিবিরের কর্মীরা পুনরায় চড়াও হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়।

আরটিভি/এআর