মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৮:৪১ পিএম
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ‘গ্রীন ভয়েস’।
মঙ্গলবার (৪ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের গুরুত্ব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা হয়। পরে শিক্ষার্থীরা নিজ হাতে গাছ রোপণ করে এবং তাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেসপাতি বেগম। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো. মিলন রানা উপস্থিত থেকে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরি করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার আমরা দেড় শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
আরটিভি/এসআর