images

ক্যাম্পাস / শিক্ষা

৩৬ জুলাই দিবসে ৩৬টি চারা রোপণ ইবি ছাত্রদলের 

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৩:১১ পিএম

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের টেন্ট প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পর্যায়ক্রমে ৩৬টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। 

আরও পড়ুন
Web-Image

‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা 

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আমরা আনন্দ র‍্যালির আয়োজন করেছি। একই সঙ্গে জননেতা তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং ৩৬ জুলাইকে স্মরণ করে ৩৬টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছি। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখতেই আমাদের এ উদ্যোগ।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে জুলাইয়ের অর্জন ও অগ্রগতির প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরটিভি/জেএমএ