images

বিনোদন

আওয়ামী লীগের উপকমিটির সদস্য অভিনেত্রী সুইটি

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ , ০৩:২৮ পিএম

জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন।

প্রথমবারের মতো আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কমিটিতে পদ পেলেন এই অভিনেত্রী। গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন।

এ ব্যাপারে তানভীন সুইটি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত।  এই কমিটিতে স্থান পাবার মধ্যে দিয়ে নারীদের জন্য আরও বেশি কাজ করতে পারব। এটি আমার জন্য খুশির বিষয়।

এম