images

বিনোদন

নিজের রেস্টুরেন্টে ইফতারি বিক্রি, লাইভে মাহি (ভিডিও)

সোমবার, ০৪ এপ্রিল ২০২২ , ০৮:১৮ পিএম

রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। সেটি এখনও চালু না হলেও রেস্টুরেন্টের সামনেই চলছে ইফতারি বিক্রি। রোজার দ্বিতীয় দিনে সেখানে উপস্থিত ছিলেন মাহি। এ সময় ফেসবুক লাইভে আসেন নায়িকা।

তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’ এ সময় ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার।

মাহি গণমাধ্যমকে আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।