images

বিনোদন / টেলিভিশন / আরটিভি

আরটিভি ইউটিউবে প্রকাশ পেল ‘সারপ্রাইজ’ (ভিডিও)

সোমবার, ০৮ আগস্ট ২০২২ , ০৭:২৩ পিএম

বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে।

প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহাতেও দর্শকের জন্য বিনোদনের আয়োজন করা হয়েছিল বিশেষ নাটক। এর ধারাবাহিকতায় প্রচার হয় বিশেষ নাটক ‘সারপ্রাইজ’।

জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, এমিলা হক, তানজিম হাসান অনিক প্রমুখ। 

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি আরটিভিতে প্রচার হওয়ার পর বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।