images

বিনোদন

এ কোন শম্পা রেজা!

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ , ০৫:০৭ এএম

বাংলাদেশের যে কজন শীর্ষ মডেল রয়েছেন, তার মধ্যে অন্যতম আইকন হচ্ছেন শম্পা রেজা। যিনি একাধারে সংগীতশিল্পী, অভিনেত্রী, উপস্থাপক ও আবৃত্তিশিল্পী। একসময় মঞ্চ এবং ছোট পর্দায় তার ব্যাপক উপস্থিতি থাকলেও এখন দেখা যায় না। তবু ক্যারিয়ারের এই সময়ে এসেও ধরে রেখেছেন তারুণ্য। নতুন প্রজন্মের কাছে এখনও সেই জনপ্রিয়তার কোনো কমতি নেই। বরং বেড়েছে।

দীর্ঘদিন পর আবারও দেখা মিলেছে নতুন লুকে। তবে বড় পর্দা বা ছোট পর্দায় নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারে অন্যরকম গেটআপে হাজির হয়েছেন শম্পা। সাদা খোলা চুলে ওয়েস্টার্ন লুকে দেখা মিলেছে তার।

ইতোমধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। ছবিতে শম্পা রেজা শরীরে পরেছেন জিন্সের ডাঙ্গেরি, জামদানি কাপড়ের তৈরি জ্যাকেট। ভিন্ন লুকে নতুনত্ব খুঁজে পেয়েছেন অনেকে। নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করা মাত্রই অসংখ্যবার শেয়ার হয়েছে ছবিটি। ছবিগুলো দেখে নেটিজেনরা রীতিমতো বিস্মিত। করছেন প্রশংসাও।