images

বিনোদন / বলিউড / হলিউড

হাঁটুর বয়সী শিশুর সঙ্গে নেচে বিতর্কে মিকা

শনিবার, ২২ অক্টোবর ২০২২ , ০৯:৪৬ পিএম

বলিউড গায়ক মিকা সিং। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে তার। যে ভিডিওকে ঘিরে নেটিজেনরা ব্যস্ত আছেন তার সমালোচনায়। মাত্র ১২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে নেচে এই বিতর্কের সৃষ্টি করেন তিনি।

ভিডিওটিতে দেখা যায়, নিজের হাঁটুর বয়সী রিভা অরোরার সঙ্গে নৃত্য করছেন মিকা। তার এমন কাজ মেনে নিতে পারছেন না অনেকেই। ফলে ভিডিওটি দেখার পরই নিন্দার ঝড় তুলেছেন তারা।

তবে মিকা সিং একা সমালোচনার মুখে পড়েনি, সঙ্গে এর তীর বিদ্ধ করেছে রিভার বাবা-মাকেও। একজন মন্তব্য করেছেন, সে কি নিশ্চিত ১২ বছর বয়সী? সে কয়েক বছরের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নেমে আসবে। তার বাবা-মায়ের সমর্থন রয়েছে এতে। বেচারি! আসলে ওর বাবা-মা করছেটা কী? 

উল্লেখ্য, বলিউডের একজন শিশুশিল্পী রিভা। ‘উড়ি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ অভিনয় করে ২০১৯ সালে প্রশংসিত হন তিনি। পরের বছর ‘গুঞ্জন সাক্সেনা’ ছবিতে তরুণী গুঞ্জনের চরিত্রে দেখা যায় তাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও বয়সের অনুপযুক্ত দৃশ্যে নিজেকে মেলে ধরায় বিতর্ক হয়েছে রিভাকে নিয়ে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riva Arora (@rivarora_)