images

বিনোদন

বুবলী খালামনি আমাকে হাসপাতালে দেখতে এসেছিল : লুবাবা (ভিডিও)

বুধবার, ১০ মে ২০২৩ , ১১:১২ পিএম

Failed to load the video

এ প্রজন্মের শিশুশিল্পী সিমরিন লুবাবা। খুব অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে তার অভিনীত ‘ছায়া’ চলচ্চিত্রটি। সম্প্রতি সিনেমার নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন ক্ষুদে এই তারকা।    

লুবাবা বলেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি এ পর্যন্ত এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সেইসঙ্গে আমার নতুন সিনেমা ‘ছায়া’র জন্যও দোয়া করবেন। এটি ঈদুল আজহায় মুক্তি পাবে। খুবই ভালো একটি সিনেমা। এতে কোনো অ্যাকশন নেই, কিন্তু গল্প আছে।  

অভিনেত্রী বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, আমরা যখন একটি সিনেমার কাজ করি, যদি আমরা অভিনয়শিল্পীরা ফ্রেন্ডলি না হই, তাহলে কাজটা ভালো হয় না। বুবলী খালামনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমার সঙ্গে একদম মিশে গিয়েছিল। তার সঙ্গে শুটিং করে আমার ভীষণ ভালো লেগেছে।  

‘ছায়া’ চলচ্চিত্রে প্রিয় সিকোয়েন্স সম্পর্কে জানতে চাইলে লুবাবা বলেন, সিনেমায় আমি একটি সিকোয়েন্স করেছিলাম। যেটাতে বুবলী খালামনি আমাকে হাসপাতালে দেখতে এসেছিল। ওইটাই আমার প্রিয় সিকোয়েন্স। আর মুভির এই সিকোয়েন্সেই বুবলী খালামনির সঙ্গে আমার প্রথম দেখা হয়। 

‘কিল হিম’ সিনেমা প্রসঙ্গে লুবাবা বলেন, আমি ‘কিল হিম’ সিনেমাটি আগে দেখেছিলাম। এতে অনন্ত আঙ্কেলকে একটি ভিন্ন চরিত্রে দেখেছি। তিনি কিলার চরিত্রে অভিনয় করেছেন। প্রথমে অনন্ত আঙ্কেল খুব ভালো থাকে। পরে একদম নেগেটিভ হয়ে যায়, যেটা বলার বাইরে। আর বর্ষা খালামনির যে চরিত্রটি দেখেছি সেটাও একই রকম। অনেক টুইস্ট আছে সিনেমার গল্পে।     

লুবাবা বলেন, বর্ষা খালামনির স্মৃতিশক্তি হারিয়ে যায়। অনেক সুন্দর হয়েছে সিনেমার গল্পটা। আমার ভীষণ ভালো লেগেছে বর্ষা খালামনির এন্ট্রিটা। বলা চলে, বাইরের দেশের সিকোয়েন্সগুলো যে রকম থাকে হুবহু সে রকমই হয়েছে। দেখে নিজেরই ওই সিকোয়েন্সটা করতে ইচ্ছে করছিল।