images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

২৮ বছর পর মাধুরীর রূপে নেটদুনিয়া কাঁপাল সানি লিওন (ভিডিও)

বুধবার, ১১ অক্টোবর ২০২৩ , ০১:৫৯ পিএম

বলিউডে এখন পুরোনো গানের রিমেক তৈরি হচ্ছে। যা ভক্তরাও খুব পছন্দ করছেন। মানুষ এখনও পুরোনো গান শোনে। তাই দর্শকদের পছন্দের কথা বিবেচনা করে প্রতিনিয়ত পুরোনো গানে পরিবর্তন এনে নতুন নতুন রিমেক তৈরি করছেন নির্মাতারা। 

এবার মাধুরী দীক্ষিতের ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারানা’ সিনেমার গান ‘মেরা পিয়া ঘর আয়া’র রিমেক তৈরি করা হয়েছে।

প্রায় ২৮ বছর পর এই গানের রিমেক তৈরি হলো। নতুন গানটির শিরোনাম ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’। গানটি গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে। এতে নতুন আঙ্গিকে অভিনয় করে রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন।

গানটির টিজার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি। পাশাপাশি ইউটিউবে মাত্র দুদিনে গানটির ভিউ হয়েছে ১০ মিলিয়ন। গানটির ভিডিওতে দেখা যায়, নাচের তালে ভক্তদের হৃদয়ে দোলা দিতে দেখা যায় সানিকে।

মাধুরী দীক্ষিতের প্রতি বিশেষ শ্রদ্ধা হিসেবে গানটি প্রস্তুত করা হয়েছে জানা গেছে। টিজারটি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, মাধুরী দীক্ষিতের এই আইকনিক গানটি রিমেক করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি।

সূত্র  :  এমপি নিউজ