মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ০৭:০৮ পিএম
জায়েদ খান। ঢাকাই সিনেমার বহুল আলোচিত-সমালোচিত এক অভিনেতা। ঈদের চতুর্থ দিন অতিথি হয়ে তিনি এসেছিলেন আরটিভির টক শো ‘ঈদ কার্ণিভাল’-এ । সেখানে এই অভিনেতা কথা বলেছেন ডিগবাজি নিয়ে।
জায়েদ খান বলেন, বিষয়টি আমি এনজয় করি। সিগনেচার স্টেপ। পৃথিবীর বিভিন্ন দেশে শো করতে গিয়েছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে।
তিনি আরও বলেন, একটা জায়গায় ভুল করে একটা স্টেপ ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে।
এবারের ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ অভিনয় করেছেন।