images

বিনোদন / সিনেমা / ঢালিউড / টেলিভিশন

মা হারালেন অভিনেতা জামিল

রোববার, ১৯ মে ২০২৪ , ১০:৩৮ পিএম

মীরাক্কেল খ্যাত কমেডিয়ান ও ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেনের মা আর নেই। রোববার (১৯ মে) নোয়াখালিতে মৃত্যুবরণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জিয়া উদ্দিন আলম। 

নির্মাতা জিয়া উদ্দিন আলম আরটিভিকে বলেন, বেশ অনেক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জামিলের মা। । রোববার (১৯ মে) সন্ধ্যায় নিজ এলাকা নোয়াখালিতেই তিনি মারা যান। জামিলও সেখানে আছে। 

জানা গেছে রোববার (১৯ মে) রাতেই দাফন সম্পন্ন হবে অভিনেতা জামিল হোসেনের মায়ের।