images

বিনোদন / আরটিভি

ঈদে আরটিভিতে মোশাররফ করিমের ৪ নাটক

শুক্রবার, ১৪ জুন ২০২৪ , ০১:২৬ পিএম

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় দর্শকদের বিনোদনের জন্য নানা আয়োজন করেছে আরটিভি। তারই অংশ হিসেবে থাকছে মোশাররফ করিম অভিনীত ৪ নাটক।

ঈদের দিন

সন্ধ্যা ৭টা ৩০মিনিটে একক নাটক ‘জীবন আপনার রিস্ক আমার’।  পরিচালনা: সোহেল হাসান।  অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৯ টা ৩০মিনিটে একক নাটক ‘জায়গায় ব্রেক’। পরিচালনা: জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

রাত ১১ টায় একক নাটক ‘রঙ্গিলা মজিদ’। পরিচালনা: শামীম জামান।  অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

ঈদের চতুর্থ দিন
রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘টাকার সংসার’। পরিচালনা: মেহেদী রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।