বুধবার, ১৯ জুন ২০২৪ , ০৫:৩৩ পিএম
প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় দর্শকদের বিনোদনের জন্য নানা আয়োজন করেছে আরটিভি। তারই অংশ হিসেবে আজ ঈদের তৃতীয় দিন থাকছে তারকাবহুল ৫ নাটক।
সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মিস্টার যুক্তিবাদী’। রচনা: হারুন রুশো। পরিচালনা: দীপু হাজরা। অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন প্রমুখ।

সন্ধ্যা ৭টা ৩০মিনিটে একক নাটক ‘রেড রোজ’। পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, রুকাইয়া জাহান চমক প্রমুখ।

রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘বাজাও বিয়ের বাজনা’। রচনা: অনামিকা মন্ডল। গল্প ও পরিচালনা: প্রীতি দত্ত। অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাসনুভা তিশা প্রমুখ।

রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘মন খারাপের দিন’। পরিচালনা: আহমেদ শুভ। অভিনয় করেছেন সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদ প্রমুখ।

রাত ১১টায় একক নাটক ‘রঙ্গিলা মজিদ’। পরিচালনা: শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।
