images

বিনোদন / টেলিভিশন

প্রেমিককেই বিয়ে করছেন সোনিয়া

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ , ০২:৫৩ পিএম

মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন বিয়ে করছেন। প্রায় এক যুগেরও বেশি সময় প্রেমের পর শামীম আহমেদ স্টিভকে বিয়ে করছেন তিনি। গেলো ৩ জানুয়ারি সোনিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সোনিয়া হোসেনের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ হবে। পরবর্তীতে একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানান সোনিয়া।

এ ব্যাপারে আরটিভি অনলাইনকে এই অভিনেত্রী বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। যেন নতুন জীবনে সুখী হতে পারি।

বর শামীম আহমেদ স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াতে চাকরি করেন। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

২০০৩ সালের ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় নাম লেখান সোনিয়া। ২০০৫ সালে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে টেলিভিশন নাটকে পথচলা শুরু।

এরপর বেশ কিছু নাটকে কাজ করেছেন সোনিয়া। ক্যারিয়ার শুরুর পর মিডিয়া থেকে টানা পাঁচ বছর দূরেই ছিলেন তিনি। এর পেছনেও অবশ্য একটা কারণ রয়েছে।

২০০৯ সালে ইংল্যান্ডে এলএলবি পড়ার জন্য পাড়ি জমান সোনিয়া। ২০১৪ সালে পড়াশোনা শেষে দেশে এসে ফের অভিনয়ে মনোনিবেশ করেন প্রিয়দর্শিনী এ অভিনেত্রী। নাটকের পাশাপাশি আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এম/পিআর