images

বিনোদন

আমি বিজয়ের বড় ফ্যান: কাজল

রোববার, ০৫ অক্টোবর ২০২৫ , ০৯:৫৫ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি চেন্নাইয়ের এক মিডিয়া ইভেন্টে নিজের মতামত শেয়ার করলেন তামিলনাড়ুর করুরের মর্মান্তিক ঘটনার প্রসঙ্গে। তিনি সকলকে সতর্ক ও সংবেদনশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় আমাদের মনোযোগী ও চিন্তাশীল হওয়া প্রয়োজন।

এই ঘটনার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থালাপতি বিজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন কাজল। তিনি জানান, আমি বিজয়ের বড় ফ্যান, পেশাগতভাবেও এবং ব্যক্তিগতভাবেও। আমরা একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি এবং প্রতিবারই তাঁর প্রতি আমার মুগ্ধতা আরও বেড়েছে।

তামিল সিনেমার প্রতি নিজের ভালোবাসা তুলে ধরে কাজল বলেন, তামিল ইন্ডাস্ট্রির প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। এখান থেকেই আমার ক্যারিয়ারের শুরু, এবং এখানকার দর্শকদের ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে আছে।

বলিউড ও টলিউডের অভিজ্ঞতা প্রসঙ্গে কাজল জানান, দুই ইন্ডাস্ট্রিতেই অসাধারণ পেশাদারিত্ব এবং সৃজনশীলতা লক্ষ্য করেছি। তবে তামিল সিনেমা সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে

ভক্তদের জন্য খুশির খবর, কাজল নিজেই নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই তিনি আবারও কলিউডে ফিরছেন। 

আরটিভি/কেআই