বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ০৩:২৭ পিএম
বিনোদন জগতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বর্তমানে শোবিজ অঙ্গন থেকে অনেকটা দূরে থাকলেও, এক সময় নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে নিজের সুনাম গড়ে তুলেছিলেন। ২০১৩ সালে এয়ারটেল পরিচালিত ধারাবাহিক ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে নজর কাড়েন তিনি। এরপর ‘উজান গাঙ্গের নাইয়া’-তে অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেন এই অভিনেত্রী।
মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে জানালেন নিজের অসুস্থতার কথা। তার চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে। সে জন্য অস্ত্রোপচারের প্রয়োজন।
স্পর্শিয়া বলেন, আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। এ মুহূর্তে আমি কারও সঙ্গে কোনো যোগাযোগ করার বা ফোনে কথা বলার অবস্থায় নেই। কয়েক দিন ধরে আমি সার্জারির পূর্বের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।
আরটিভি/কেআই