images

বিনোদন / বলিউড

যে কারণে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ০৯:৩৭ এএম

ভারতের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছে ২০২৬ সালের শুরুতে। এই উদ্যোগ ব্রিটেনে ৩ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, এমনটাই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

প্রথমবারের মতো ভারত সফরে এসে বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শন করেন স্টারমার। এ সময় তিনি বলিউড অভিনেত্রী রানি মুখার্জিসহ একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় কিয়ার স্টারমার বলেন, বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে। দুই দেশের জনগণেরও সুবিধা হবে এর ফলে।

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ব্রিটেন সবসময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত। ভারত ও ব্রিটেনের মধ্যে এই সম্পর্ক ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে।

আরও পড়ুন
Deepika

আবুধাবিতে হিজাবে দীপিকা, মসজিদে গিয়ে তোপের মুখে অভিনেত্রী

ডিডিএলজে-এর ৩০ বছর উদযাপন ব্রিটেনে হবে জানিয়ে সিইও আরো বলেন, আমরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ ছবির ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছি। আমরা এই সৃজনশীল সম্পর্ককে আরো জোরদার করতে আগ্রহী।

এই ঘোষণার ফলে ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছেন তারা। এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে।

আরটিভি/কেআই