images

বিনোদন / বলিউড

এ বছর যাদের হাতে উঠল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

রোববার, ১২ অক্টোবর ২০২৫ , ০৪:৩৯ পিএম

আহমেদাবাদের কঙ্করিয়া লেকের ‘একা এরিনা’-তে অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর জমকালো আসর। এই বছর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান, সঙ্গে ছিলেন করণ জোহর এবং মণীশ পল। শাহরুখ খান, কৃতি স্যানন, কাজলের মতো তারকারা মঞ্চে পারফর্ম করেন। এবারের আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’।

ছবিটি সেরা চলচ্চিত্র-এর পুরস্কারসহ মোট ১৩টি ট্রফি জিতেছে। এর আগে ‘গালি বয়’ একটি ছবিতে সবচেয়ে বেশি পুরস্কার জেতার রেকর্ড গড়েছিল। যে রেকর্ড স্পর্শ করল ‘লাপাতা লেডিস’।

দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা -

সেরা অভিনেতা (প্রধান চরিত্রে)—অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) এবং কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্রে)—আলিয়া ভাট (জিগরা)

সেরা অভিনেতা (পুরুষ)—সমালোচকদের পুরস্কার-রাজকুমার রাও (শ্রীকান্ত) সেরা অভিনেতা (নারী)-প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)

সেরা পার্শ্ব অভিনেতা (নারী)—ছায়া কদম (লাপাতা লেডিস)

সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ)—রবি কিষাণ (লাপাতা লেডিস)

সমালোচকদের নির্বাচিত সেরা সিনেমা—আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)

সেরা নবাগত অভিনেত্রী—নিতাংশী গোয়েল (লাপাতা লেডিস)

সেরা নবাগত অভিনেতা (পুরুষ)—লক্ষ্য (কিল)

সেরা নবাগত পরিচালক—কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)

সেরা গল্প—আদিত্য ধর এবং মোনাল ঠক্কর (আর্টিকেল ৩৭০)

সেরা সংলাপ—স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা মিউজিক অ্যালবাম—রাম সম্পাত (লাপাতা লেডিস)

সেরা লিরিকস—প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিস)

সেরা গায়ক—অরিজিৎ সিং (লাপাতা লেডিস)

সেরা গায়িকা—মধুবন্তী বাগচি (স্ত্রী ২)

সেরা ছবি—লাপাতা লেডিস

সেরা পরিচালক—কিরণ রাও (লাপাতা লেডিস)

সমালোচকদের মতে সেরা ছবি—আই ওয়ান্ট টু টক

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর—রাম সম্পাত (লাপাতা লেডিস)

বেস্ট ভিএফএক্স—রিডিফাইন (মুঞ্জা)

বেস্ট কোরিওগ্রাফি—বস্কো-সিজার (তৌবা তৌবা-সিনেমা ব্যাড নিউজ)

বেস্ট এডিটিং—শিবকুমার ভি. পানিকার (কিল)

আরও পড়ুন
Web_Image

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

সেরা পোশাক—দর্শন জালান (লাপাতা লেডিস)

সেরা প্রোডাকশন ডিজাইন—ময়ূর শর্মা (কিল)

সেরা সিনেমাটোগ্রাফি—রাফে মেহমুদ (কিল)

বিশেষ পুরস্কার–লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড—জিনাত আমান এবং শ্যাম বেনেগাল

আরডি বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং ট্যালেন্ট ইন মিউজিক—অচিন্ত ঠাক্কর (জিগরা এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহি)

আরটিভি/কেআই