images

বিনোদন / ঢালিউড

এবার ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন ডিপজল

রোববার, ১২ অক্টোবর ২০২৫ , ০৮:২২ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত সাত মাস ধরে অসুস্থ এই গুণী অভিনেতা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। 

এদিকে, অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। 

এক ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।

এর আগে ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী, চিত্রনায়িকা রোজিনা। এছাড়া অভিনেতার আরোগ্য কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

আরও পড়ুন
Pori

কারাগারে কাটানো দিনগুলো এবার পর্দায় আনবেন পরীমণি!

প্রসঙ্গত, দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। তিনি ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

আরটিভি/কেআই