images

বিনোদন / ঢালিউড

জীবিত থাকতে প্রশংসা করি না, চলে গেলেই যত আদিখ্যেতা: বাপ্পারাজ

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ০৪:৩৯ পিএম

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ফের আলোচনায়। এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্তব্যের জন্য চর্চায় এই অভিনেতা। দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি ও শিল্পীসত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কারও নাম উল্লেখ না করে আজ শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্টে বাপ্পারাজ লেখেন, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে। কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ‘ও নেই বলেই এর উত্থান হয়েছে। ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা’। একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।

image

কথার সূত্র ধরে তিনি আরও লেখেন, ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল। ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। মানুষ জীবিত থাকতে আমরা তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুন্ঠিত হয়। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।

বাপ্পারাজের পোস্টে সঙ্গে সহমত প্রকাশ করছেন তার অনুরাগীরা। এদিকে একজন লিখেছেন, কেউ কারও জায়গা নিতে পারে না। উপরওয়ালা যাকে সম্মানিত করেন তাকে কেউ নিচে নামাতে পারে না। অন্য একজন লিখেছেন, কথা সত্য আমরা জীবিত অবস্থায় স্বার্থ ছাড়া কাউকে কদর করি না। কদর করি মৃত্যুর পরে কারণ আমারা বাঙালী।

আরও পড়ুন
Bapparaj

হঠাৎ রহস্যময় পোস্ট বাপ্পারাজের, উদ্বিগ্ন ভক্তরা

নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তিনি সবার্ধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন। বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

আরটিভি/কেআই