images

বিনোদন / বলিউড

শাহরুখের ছেলের প্রশংসায় যা বললেন সালমান

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ০৭:০৮ পিএম

বলিউডের কিংবদন্তি তিন খান- শাহরুখ খান, সালমান খান ও আমির খান সম্প্রতি সৌদি আরবে একটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন। বিশ্ববিখ্যাত এই তিন সুপারস্টার অনুষ্ঠানে নিজেদের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন আরেক খান- শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। এই সিরিজে গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে শাহরুখ, সালমান ও আমিরের। অনুষ্ঠানটিতে ওয়েব সিরিজটি নিয়েই উঠে আসে আলোচনার ঝলক।

সালমান খান আরিয়ানের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে; এটা ওর প্রথম পরিচালনা। দারুণ কাজ করেছে ও। যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায়, আমি চাই ও সামনেও আসুক। আমার বিশ্বাস, যদি আরিয়ান তার বাবাকে ছাপিয়ে যায়, শাহরুখই সবচেয়ে বেশি খুশি হবে।

শাহরুখ খানও বিষয়টি নিয়ে রসিকতা করেন। তিনি বলেন, যদি সালমনের ছেলে থাকত, আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক। তবে সত্যি বলতে, এই প্রজন্ম ভিডিও এবং প্রযুক্তি সম্পর্কে অনেক সচেতন, যা আরিয়ানের কাজেও স্পষ্ট।

আরও পড়ুন
Parineeti-Chopra

মা হলেন পরিণীতি চোপড়া

উল্লেখ্য, ‘ব্যাডস অব বলিউড’ সিরিজটি মুক্তির পর থেকেই বলিউডপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শাহরুখ-পুত্র আরিয়ানের এই নতুন যাত্রা বলিউডে নতুন প্রজন্মের দক্ষতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে।

আরটিভি/কেআই