images

বিনোদন / বলিউড

অন্তর্জালে নতুন সিনেমার গান, যা বললেন ইমরান হাশমি

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০৩:২১ পিএম

প্রকাশ পেয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী ইয়ামি গৌতম নতুন সিনেমা ‘হক’-এর অন্যতম গান ‘কবুল’। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান খান, যার কথা লিখেছেন কৌশল কিশোর। সুরকার বিশাল মিশ্রা এই গানের সুর ও সংগীতের মাধ্যমে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন তৈরি করেছেন, যা গানটিকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। খবর বলিউড হাঙ্গামার

গানের বিষয়ে ইমরান হাশমি বলেন, যখন গান সিনেমার প্রাণ হয়ে উঠে, তখন সেটা তৈরি করে এক অবিস্মরণীয় ম্যাজিক। ‘কবুল’ ঠিক তেমনই একটি গান যা দর্শকের হৃদয় স্পর্শ করে। 

অন্যদিকে ইয়ামি গৌতম জানান, ‘কবুল’ এমন একটি গান যা নীরব মুহূর্তগুলোকে বেঁচে থাকার ভাষা দেয়। এটি তার চরিত্রের দুর্বলতা ও শক্তির মিশেল ফুটিয়ে তুলেছে।

টাইমস মিউজিকের সিইও মন্দর ঠাকুর বলেন, ‘কবুল’ গানটি মুক্তি পেয়ে আমরা অত্যন্ত খুশি। বিশাল মিশ্রার সুর ও ইমরান-ইয়ামির অভিনয় গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এটি ‘হক’ সিনেমার সাউন্ডট্র্যাকের একটি দারুণ শুরু।

আরও পড়ুন
Dua

অবশেষে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা ‘দুয়া’

এর আগে ‘হক’ সিনেমার আরেকটি গান ‘দিল তোড গয়া তু’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং নতুন গান ‘কবুল’ সেই আবেগকে আরও তীব্র করবে বলে আশা করা হচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছেন সুপার্ন বর্মা। প্রযোজনায় জঙ্গলি পিকচার্স, ইনসোমনিয়া ফিল্মস ও বাওজা স্টুডিওস। চলতি বছরের ৭ নভেম্বর ‘হক’ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরটিভি/কেআই