images

বিনোদন / ঢালিউড

সালমান শাহর মৃত্যু রহস্য: সেদিন বোরকা পরে কে এসেছিলেন তার বাড়িতে?

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ১২:৩৬ পিএম

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু আজও পূর্ণ উন্মোচিত হয়নি। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলা নতুন মোড় নিয়েছে। এখন এটি হত্যা মামলায় পরিণত হয়েছে এবং তার মা নীলা চৌধুরী আবারও দাবি করেছেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহর মা নীলা চৌধুরী তার ছেলের মৃত্যু নিয়ে বিস্ময়কর তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা যখন খবর পেলাম যে আমার ছেলে অসুস্থ, তখনই দ্রুত তার বাড়ি যাওয়ার চেষ্টা করি। কিন্তু বাসায় পৌঁছানোর পর আমাদের ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হয়েছিল।

নীলা চৌধুরী আরও বলেন, সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? বোরকা পরে ইমনের (সালমান শাহর ডাক নাম) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে।

নায়কের মা আরও বলেন, আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

আরও পড়ুন
Web_Image

১২ লাখ টাকায় খুন সালমান শাহ, আসামির জবানবন্দিতে আরও যা আছে

সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও  রেজভি আহমেদ ফরহাদ।

আরটিভি/কেআই